"ভাই, একটা website বানাতে কত লাগবে?" এই প্রশ্নের উত্তর একেকজন একেক রকম দেয়। কেউ বলে ৫,০০০ টাকায় হয়ে যাবে, কেউ বলে ৫০,০০০-এর নিচে ভালো কিছু হয় না। দুইটাই আংশিক সত্য, কারণ আসল প্রশ্ন হলো: ওই টাকায় কী কী পাচ্ছেন, আর পরের বছর থেকে কত দিতে হবে। এই লেখায় আমরা সেই হিসাবটা খোলাখুলি করবো, যাতে quote নেওয়ার আগে আপনি জানেন কী জিজ্ঞেস করতে হবে।
Facebook page অবশ্যই দরকার, অনেক order সেখান থেকেই আসে। কিন্তু কয়েকটা জিনিস Facebook দিয়ে হয় না:
যেকোনো quote তুলনা করার আগে খরচগুলো আলাদা করে দেখুন:
Website বানানোর মূল কাজ: page design, লেখা বসানো, ছবি, contact form, WhatsApp button। কত page লাগবে তার উপর দাম নির্ভর করে। ছোট service business-এর জন্য সাধারণত ৫ থেকে ১০টা page যথেষ্ট: Home, About, প্রতিটা মূল service-এর জন্য একটা page, Gallery আর Contact।
.com বা .com.bd নাম। প্রতি বছর renew করতে হয়। অনেকে প্রথম বছর "free domain" দেয়, কিন্তু domain কার নামে register হলো সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন।
Website যেখানে রাখা থাকে, আর browser-এ যে তালা চিহ্ন (https) দেখায়। এটাও প্রতি বছরের খরচ। Cheap hosting-এ site slow হয়, আর slow site-এ customer অপেক্ষা করে না।
দাম বদলালো, নতুন service যোগ হলো, Eid offer দিতে চান। এগুলো কে করবে, আর প্রতিবার কত charge? WordPress site-এ plugin update-এর পর কিছু ভেঙে গেলে কে ঠিক করবে? এই খরচটাই সবচেয়ে বেশি ভুলে যাওয়া হয়।
সাধারণত সবচেয়ে কম দাম। সমস্যা হয় launch-এর পরে: freelancer অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে বা phone না ধরলে site-এর দায়িত্ব কেউ নেয় না। Freelancer নিলে hosting, domain-এর login আর support কতদিন, এগুলো লিখিতভাবে নিন।
বেশি দাম, তবে সাধারণত একটা team থাকে। Quote-এ hosting, domain, আর launch-এর পরের পরিবর্তন ধরা আছে কিনা দেখে নিন। অনেক quote-এ শুধু design-এর দাম থাকে।
সময় থাকলে এটা ভালো option। কিন্তু অনেক business owner শুরু করে মাঝপথে ছেড়ে দেন, কারণ দোকান বা site visit সামলে website-এর লেখা আর ছবি গোছানোর সময় থাকে না।
সবচেয়ে কাজের টিপস: প্রতিটা quote-কে একই হিসাবে ফেলুন।
অনেক সময় যে site প্রথমে সস্তা মনে হয়, দুই বছর পর সেটাই বেশি খরচের হয়ে যায়।
আমাদের প্রাইস সোজা, আর পুরোটাই প্রাইস পেজে দেওয়া আছে:
প্রতিটা package-এ প্রথম ১২ মাসের hosting, SSL, daily backup আর domain ধরা আছে। বেশিরভাগ site আপনার logo, ছবি আর service-এর লিস্ট পাওয়ার পর এক দিনের মধ্যেই live হয়ে যায়।
দ্বিতীয় বছর থেকে দুইটা পথ: platform renew করবেন (Basic ৳৮,০০০, Pro ৳১২,০০০, Business ৳২০,০০০ বছরে), অথবা Care plan নেবেন, যেখানে hosting আর domain renewal এমনিতেই ধরা থাকে, আর আমাদের team প্রতি মাসে আপনার পরিবর্তনগুলো করে দেয়। Care ৳৫,০০০ থেকে শুরু, বিস্তারিত Care plan পেজে। প্রতিটা package-এর সাথে কয়েক মাসের Care free থাকে।
সবচেয়ে বড় পার্থক্যটা technical না: কোনো plugin update করতে হয় না, তাই update-এর পর site ভেঙে যাওয়ার ঝামেলা নেই। কিছু বদলাতে চাইলে একটা team-কেই WhatsApp করবেন। আগে থেকেই WordPress site থাকলে আমরা free-তে সরিয়ে আনি, যেকোনো package-এর সাথে।
Payment: card দিয়ে online, অথবা bKash, Nagad বা bank transfer-এ টাকায়। bKash বা Nagad-এ দিতে চাইলে WhatsApp-এ মেসেজ দিলেই আমরা ব্যবস্থা করে দিই।
না। Build একবারের payment। Platform বছরে একবার renew হয়, আর Care নিলে সেটা আলাদা করে লাগে না। Care পুরোপুরি optional।
আপনার business-এর নামে। এটা যেকোনো developer-কে শুরুতেই জিজ্ঞেস করবেন।
হ্যাঁ। Dashboard থেকে drag-and-drop editor দিয়ে লেখা, ছবি, দাম নিজেই বদলাতে পারবেন। সময় না থাকলে Care plan-এ আমরা করে দিই।
Content রেডি থাকলে বেশিরভাগ site এক দিনের মধ্যে live হয়। দেরি সাধারণত হয় ছবি আর লেখা জোগাড় করতে।
নিজে try করতে চাইলে ৭ দিনের free trial শুরু করুন। আর আপনার business-এর জন্য কোন package ঠিক হবে জানতে চাইলে WhatsApp-এ মেসেজ দিন, আমরা দুই বছরের পুরো খরচ হিসাব করে দেবো।